বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৪৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৪৮ অপরাহ্ন
পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

রাজশাহীর পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।


সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার গণ্ডগোহালী এলাকায় বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস।


অভিযানে আটকরা হলেন—আরিফুল ইসলাম, পিতা আব্দুর রহমান এবং রাশেদ খান মিলন, পিতা মৃত মজিবর রহমান। আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।


উপজেলা প্রশাসন জানায়, যুবসমাজ ও সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান আরও কঠোরভাবে চলমান থাকবে।