বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে পরিবেশ বান্ধব গ্রাম ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৪৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৪৯ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে পরিবেশ বান্ধব গ্রাম ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও টেকসই জীবনযাপনে স্থানীয় জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।


মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালুগ্রাম মোড় সংলগ্ন একটি আম বাগানে  আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, কৃষি কর্মকর্তা, উন্নয়নকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মতিউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ফাহাদ হোসেন।


এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর মো. আজিজুল হক, ওয়ার্ল্ড ভিশনের সমন্বয়কারী আব্দুল্লাহ, মোসাঃ সারমিন খাতুন। 

চাঁপাইনবাবগঞ্জ এডিপি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এবং ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি ও স্থানীয় সরকারের আয়োজনে  অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, পরিবেশবান্ধব কৃষি উৎপাদন, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণসহ পরিবেশ সুরক্ষার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।


বক্তারা বলেন, পরিবেশবান্ধব গ্রাম গড়ে তুলতে শুধু প্রশাসন বা কোনো একটি প্রতিষ্ঠানের উদ্যোগ যথেষ্ট নয়। স্থানীয় সকল মানুষের  প্রচেষ্টার মাধ্যমে পরিচ্ছন্ন, নিরাপদ ও টেকসই গ্রাম গড়ে তোলা সম্ভব।