বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

নগরীতে মহিলা পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৫২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৫২ অপরাহ্ন
নগরীতে মহিলা পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার উদ্যোগে ‘বাংলাদেশ মহিলা পরিষদ কে সংহত করি, নারী আন্দোলন অগ্রসর করি’। এই স্লোগানকে সামনে রেখে সাংগঠনিক মাস- ২০২৬ উপলক্ষে  রাজশাহী ইসলামী শিক্ষা ও গবেষণা কেন্দ্র মডেল স্কুলে তরুণ প্রজন্মের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।


সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্পনা রায়। স্বাগত বক্তব্য রাখেন প্রশিক্ষণ সম্পাদক সেলিনা বানু। তিনি বলেন সাইবার সহিংসতা বা অপরাধ ছাত্র-ছাত্রীদের জীবনে খুব গভীর প্রভাব ফেলে, যা তাদের পড়াশোনা, মানসিকতা, স্বাস্থ্য এবং সামাজিক জীবনে বড় পরিবর্তন আনে। পরিচালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক আলিমা খাতুন। অন্যান্যদের মধ্যে আলোচনা করেন, সহ: শিক্ষক মোঃ আব্দুর রহমান। সভায় উপস্থিত ছিলেন, সিনিয়ার শিক্ষক উম্মে আসমাউল হোসনা, সিনিয়র শিক্ষক আবু মোঃ ফরহাদ সহকারী শিক্ষক মোঃ নুরুন্নাহার রোজী প্রমূখ।



এই সভার আলোচ্য বিষয় ছিল সাইবার সহিংসতা কি? নারীর বিরুদ্ধে সাইবার অপরাধ বা সাইবার সহিংসতা ধরন, সাইবার নিরাপত্তা আইন, আমাদের করণীয়।


এই সভায় সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্পনা রায় বলেন, যোগাযোগ এবং উন্নয়ন প্রক্রিয়ায় ২১ শতকের ডিজিটাল প্রযুক্তি বিস্ময়কর প্রভাব রেখেছে। নারীরাও বেছে নিয়েছে যোগাযোগের এই মাধ্যম, তার অর্থনৈতিক, সামাজিক এবং জীবন মানে উন্নয়নের বাহক হিসেবে। ক্রমবর্ধমান সাইবার পরিসরে নারীর সংযুক্তি একদিকে যেমন তার ক্ষমতায়নে বিশেষ ভূমিকা রাখছে অন্যদিকে এই সাইবার পরিসর অন্যান্য ব্যক্তি সামাজিক পরিসরের মতোই নারীর জন্য সহিংস হয়ে উঠেছে।


এই জন্য সকলকে সচেতন হতে হবে। ব্যক্তিগত তথ্য গোপন রাখতে হবে । সমাজ ও পরিবারের ইতিবাচক পরিবর্তনের জন্য নারীদের সচেতন হওয়া অত্যন্ত জরুরী। সভায় অংশগ্রহণকারী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন সবাই ছাত্র-ছাত্রীসহ মোট ৩০জন উপস্থিত ছিলেন।