বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

প্রয়াত শিক্ষককের পরিবারকে কল্যাণ তহবিলের অর্থ প্রদান

শিবগঞ্জ প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৮:১৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৮:১৫ অপরাহ্ন
প্রয়াত শিক্ষককের পরিবারকে কল্যাণ তহবিলের অর্থ প্রদান

চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ তহবিলের প্রাপ্য অর্থ প্রয়াত শিক্ষকের পরিবারকে প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে শহরের শিল্পকলা মার্কেটের চতুর্থ তলায় জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ তহবিলের কার্যালয়ে এক অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হড়মা উচ্চ বিদ্যালয়ের প্রয়াত সহকারী শিক্ষক মো. নজরুল ইসলামের পরিবারের হাতে ৬ লাখ ৩৬ হাজার ৫১২ টাকা তুলে দেন সাবেক সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. নজরুল ইসলাম।


এ সময় তহবিলের সভাপতি মো. আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসলাম কবিরসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।


শেষে প্রয়াত শিক্ষক মো. নজরুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।