বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

সংবাদ বিজ্ঞপ্তি ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২৪ অপরাহ্ন
সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

রাজশাহীর দামকুড়া থানার হরিপুর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে শালিস বৈঠক চলাকালে স্থানীয় সাংবাদিক জিয়াউল কবিরের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগের ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)।



মঙ্গলবার এক যুক্ত বিবৃতিতে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা. আবদুল আউয়াল ও সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত বলেন, সাংবাদিক জিয়াউল কবিরের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা, ভয়ভীতি বা হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।


নেতৃবৃন্দ মামলার এজাহারনামীয় আসামিদের দ্রুত গ্রেফতার এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তারা।