বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

বাগমারায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

বাগমারা প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাগমারা প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২৬ অপরাহ্ন
বাগমারায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

রাজশাহীর বাগমারায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিকেরা নবাগত উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না ও সদ্য যোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানকেও শুভেচ্ছা প্রদান করেন।



সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান এবং বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ এর যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি নুর কুতুবুল আলম, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সাবেক সভাপতি আফাজ্জল হোসেন, ইউসুফ আলী সরকার, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান প্রিন্স, সাংবাদিক মাহবুবুর রহমান মনি, আনোয়ার হেসেন, আলমগীর হোসেন প্রমুখ। এ সময় সাংবাদিকরা সদ্য যোগদানকৃত বাগমারা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) এর নিকট বাগমারার বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করেন। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাগমারার উন্নয়ন তরান্বিত করতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রত্যাশা করেন। বাগমারার সমস্যা ও উন্নয়নে সাংবাদিকদের তিনি সহায়তার আহবান জানান। 


সভায় উপস্থিত ছিলেন, সাংবাদিক আকবর আলী, আলতাফ হোসেন মন্ডল, আব্দুল মতিন, নাজিম হাসান, এসএম সামসুজ্জোহা মামুন, মোবারক হোসেন, রুস্তম আলী, ফারুক আহমেদ, জিল্লুর রহমান দুখু, শামীম রেজা প্রমূখ।