বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

রাকাব অফিসার্স অ্যাসোসিয়েশনের বিভিন্ন দাবি উপস্থাপন

নিজস্ব প্রতিবেদক ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২৯ অপরাহ্ন
রাকাব অফিসার্স অ্যাসোসিয়েশনের বিভিন্ন দাবি উপস্থাপন

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) অর্গানোগ্রাম দ্রুত অনুমোদন, পদোন্নতি প্রদান ও এক্সগ্রেশিয়া অনুমোদনের দাবিতে ব্যবস্থাপনা পরিচালকের কাছে দাবি জানিয়েছে রাকাব অফিসার্স অ্যাসোসিয়েশন।


মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাকাব অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে এসব দাবি উপস্থাপন করা হয়। এ সময় অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ রাকাবের প্রধান কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে রাকাবের অর্গানোগ্রাম পুনর্গঠন না হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। বিশেষ করে দীর্ঘ সময় ধরে পদোন্নতি থেকে পিছিয়ে থাকা বিভিন্ন ব্যাচের কর্মকর্তাদের মধ্যে এ হতাশা আরও তীব্র হয়েছে।


তারা বলেন, সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে রাকাবের অর্গানোগ্রাম দ্রুত অনুমোদন ও বাস্তবায়ন করা প্রয়োজন। একই সঙ্গে দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় থাকা কর্মকর্তাদের দ্রুত পদোন্নতির ব্যবস্থা এবং এক্সগ্রেশিয়া অনুমোদনে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য ব্যবস্থাপনা পরিচালকের হস্তক্ষেপ কামনা করা হয়।


অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ আরও বলেন, রাকাবের সার্বিক উন্নয়ন এবং বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করে ব্যাংকটিকে একটি মডেল ব্যাংক হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে অফিসার্স অ্যাসোসিয়েশন দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও ব্যাংকের স্বার্থে এ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।