বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

রাজশাহীতে অনুমোদনহীন খাবান পানি উৎপাদনকারীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৬ অপরাহ্ন
রাজশাহীতে অনুমোদনহীন খাবান পানি উৎপাদনকারীকে জরিমানা

রাজশাহী মহানগরীর বালিয়াপুকুরে অবস্থিত ফিউচার মিনারেল ওয়াটারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ না করেই অত্যন্ত অস্বাস্থ্যকর ও অনুপযোগী পরিবেশে প্যাকেজড ড্রিংকিং ওয়াটার (১৯ লিটার জার পানি) উৎপাদন, বিক্রয় ও বিতরণ করে আসছিলো।


বুধবার (১৬ সেপ্টেম্বর বিএসটিআই বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।


এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিতকল্পে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।