বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

ঈশ্বরদীতে ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপি কর্মসূচি শুরু যুবদলের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৮:০২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৮:০২ অপরাহ্ন
ঈশ্বরদীতে ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপি কর্মসূচি শুরু যুবদলের

পাবনার ঈশ্বরদীতে সপ্তাহব্যাপি ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শুরু করেছে ঈশ্বরদী উপজেলা ও পৌর যুবদল ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে ‘মারবো ডেঙ্গু গড়বো দেশ সবার আগে বাংলাদেশ’ এই শ্লোগানে শহরে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ও র‌্যালি বের করা হয়। 


বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে শহরের আলহাজ্ব মোড়ে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের পাশ থেকে র‌্যালি, কীটনাশক ছিটিয়ে মশক নিধন নিশ্চিত করা ও রাস্তার পাশের জঙ্গল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়। যুবদল আয়োজিত এসব কর্মসূচির উদ্বোধন করেন ঈশ্বরদী পৌর বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান পলাশ।


এসময় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি ও যুবদল নেতারা বলেন, বিএনপির চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এবং কেন্দ্রীয় যুবদলের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি, মশক নিধনে কীটনাশক ছিটিয়ে ও রাস্তার পাশের জঙ্গল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করার মধ্য দিয়ে ঈশ্বরদীতে ডেঙ্গু প্রতিরোধের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। 


এসময় জনসাধারণকে সচেতন করতে জানানো হয় যে, টানা ৩-৪ দিন স্বচ্ছ পরিষ্কার পানি জমাটবদ্ধ থাকলে সেখানে ডেঙ্গুর লার্ভা সৃষ্টি হয়। ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, ফুলের টব এবং জমে থাকা পানিতে ডেঙ্গু মশার জন্ম হয়। এ জন্য ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ির আঙিনা এবং আশপাশ পরিষ্কার রাখা এবং অন্যদেরকে পরিষ্কার রাখার জন্য পরামর্শ প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী বিশ্বাসের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল ইসলাম রকির সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক যুগ্মসাধারণ সম্পাদক আতাউর রহমান পাতা, সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ফিরোজ, বিএনপি নেতা শাহ আলম লিটন, আব্দুল আজিজ, মো. আবু বক্কার, আকরাম রায়হান বাবু, নান্নু মোল্লা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ নান্টু, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নুরে আলম শ্যামল, সাবেক সদস্য সচিব আলী জুবায়ের প্রতীক, যুগ্ম আহ্বায়ক একেএম সাজেদুজ্জামান জিতু, আবু সাঈদ উজ্জল, মিজানুর রহমান মিজান, মোস্তফা কামাল, মহিলা দলের নেত্রী রোকেয়া সুলতানা, শাহিনা আক্তার, আফরোজা খাতুন, ইয়াসমিন আক্তার নিপা, যুবদল নেতা জসিম শেখ, আতিকুর রহমান তারা, রাজিব ফরাজি, রাশেদুল ইসলাম, রানা আহমেদ শাহিন, মো. আবদুল্লাহ, রাজু আহমেদ, ছাত্রদল নেতা মীর হুমায়ুন কবির জিহাদ, ইমরান খান, রিয়ামুল ইসলাম রিয়াম প্রমুখ উপস্থিত ছিলেন।