বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক পাভেলকে রাসিক প্রশাসকের ফুলেল শুভেচ্ছা
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল রাজশাহীতে আগমন উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক এবং রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছালে অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
এ সময় তাঁরা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।