বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

নগরীতে এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০১:১৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০১:১৫ অপরাহ্ন
নগরীতে এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ ১ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সেইসাথে মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়েছে।


বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক সোয়া ১২টার দিকে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম চন্দ্রিমা থানার হাজরাপুকুর নিউ কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে হাজরাপুকুর ডাবতলা গ্রামে ভাড়া বাসায় বসবাসরত মো: পিন্টুর স্ত্রী ও মৃত বাচ্চু মিয়ার মেয়ে মোসা: মনোয়ারা বেগম (৪৬)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৯পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ২ হাজার টাকা জব্দ করা হয়।


আসামির বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা করা হয়েছে।