বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন সাঁথিয়ার খাইরুল আবরার

সাঁথিয়া প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০১:১৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সাঁথিয়া প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০১:১৮ অপরাহ্ন
ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন সাঁথিয়ার খাইরুল আবরার

রাজশাহী কলেজের আরবী বিভাগ থেকে অনার্সে সর্বোচ্চ মেধাতালিকায় সুনাম অর্জন করায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেয়েছেন পাবনার সাঁথিয়ার কৃতি সন্তান এ এস এম খাইরুল আবরার। সে উপজেলার কালাইচাড়া গ্রামের এবং হাড়িয়া কাহন দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আনিছুর রহমান ও হাফিজা খাতুন দম্পতির বড় সন্তান। 


গত ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট,সেগুন বাগিচা,ঢাকায় তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমীন,শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক,জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.এ এস এম আমানুল্লাহ।


খাইরুল আবরার সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার সহকারী শিক্ষা অফিসার আবু সাঈদ ও সাঁথিয়ার জোড়গাছা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবুল বাসার এবং বায়েজীদ বোস্তামী, খালিদ সাইফুল্লাহ,আবু তালহা মামুন ও ইমরুল কায়েস এর ভাতিজা।তার চাচারা সবাই বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন। খাইরুল আবরার ভবিষ্যতে আরো  ভালো ফলাফলের জন্য এবং একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য সকলের নিকট দোয়া প্রার্থী।