বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিশেষ মশক নিধন অভিযান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৭:২০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৭:২০ অপরাহ্ন
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিশেষ মশক নিধন অভিযান

ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় বিশেষ মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে পৌরসভা। একই সঙ্গে জনসচেতনতা বাড়াতে র‌্যালি ও লিফলেট বিতরণ করা হয়েছে।


বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে পৌরসভার উদ্যোগে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় পথচারী ও আশপাশের নাগরিকদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।


কর্মসূচির অংশ হিসেবে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, সড়কের আশপাশের ময়লা-আবর্জনা এবং মশার সম্ভাব্য প্রজননস্থলে ওষুধ ছিটিয়ে স্প্রে করা হয়।


র‌্যালি শেষে পৌরসভা প্রাঙ্গণে সংক্ষিপ্ত বক্তব্য দেন পৌর নির্বাহী কর্মকর্তা মামুন-অর-রশীদ। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিষ্কার-পরিচ্ছন্নতা, বর্জ্য অপসারণ ও মশক নিধন কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের মাধ্যমে এডিস মশার বংশবিস্তারস্থল ধ্বংসের কাজও চলছে।


কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. তৌফিকুর ইসলাম, শহর পরিকল্পনাবিদ ইমরান হোসেন, হিসাবরক্ষক কর্মকর্তা আহসান হাবিব, স্যানেটারি ইন্সপেক্টর গোলাম ফারুক, কনজারভেন্সি ইন্সপেক্টর রোজিবুল হক, চাঁপাইনবাবগঞ্জ পৌর কর্মচারী সংসদের সভাপতি এনামুল হক ও সম্পাদক আব্দুল আজিজ খানসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।