বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

ঈশ্বরদী বাজারের বিশিষ্ট প্রবীণ ব্যবসায়ী মনোয়ারুল আর নেই

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৭:২৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৭:২৫ অপরাহ্ন
ঈশ্বরদী বাজারের বিশিষ্ট প্রবীণ ব্যবসায়ী মনোয়ারুল আর নেই

পাবনার ঈশ্বরদী শহরের নূর মহল্লার বাসিন্দা ও ঈশ্বরদী বাজারের বিশিষ্ট প্রবীণ ব্যবসায়ী মনোয়ারুল ইসলাম মোংলা (৭৮) মস্তিস্কে রক্তক্ষরন রোগে অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে বুধবার রাতে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না এলাইহি রাজিউন)।


মৃত্যুকালে তিনি স্ত্রী, ও ৪ মেয়ে রেখে যান। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদ মাঠে জানাজা শেষে ঈশ্বরদী কেন্দ্রীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। তিনি ঈশ্বরদীর প্রথম বেসরকারী চিনিকলের প্রতিষ্ঠাতা ছিলেন। ঈশ্বরদী বাজারের প্রবীণ ও বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে তিনি বাপক পরিচিত ছিলেন।