বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

ঈশ্বরদী পদ্মার চরে একশো মেগাওয়াট ¬সোলার বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৮ অপরাহ্ন
ঈশ্বরদী পদ্মার চরে একশো মেগাওয়াট ¬সোলার বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা

পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীর চরে একশো মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে প্রকল্প-সংশ্লিষ্ট দেশি-বিদেশি উদ্যোক্তা ও কর্মকর্তারা উপজেলার সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়ার চরের জমি ও পারিপার্শ্বিক অবস্থা পরিদর্শন করেছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা থেকে হেলিকপ্টারযোগে ছয় সদস্যের উচ্চপর্যায়ের টিম ঈশ্বরদীতে এসে পদ্মা নদীর আরামবাড়িয়া এলাকা পরিদর্শন করেন। বেসরকারি বিনিয়োগে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে বলে ধারণা করা হচ্ছে।


প্রকল্প-সংশ্লিষ্ট কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া, স্বল্প সময়ের মধ্যে প্রকল্প এলাকা পর্যবেক্ষণ শেষে প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি ত্বরান্বিত করার উদ্দেশ্যে এই বিশেষ পরিদর্শন।


পাবনা ১০০ মেগাওয়াট সোলার লিমিটেড প্রকল্পের সহকারী ব্যবস্থাপনা পরিচালক ডা. ইয়াসির আরসাদ রাজনের নেতৃত্বে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিনিয়োগকারী প্রতিষ্ঠান সোলার গ্লোবাল ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান ও অস্ট্রেলীয় নাগরিক মোহাম্মদ রুশিদি এবং প্রতিষ্ঠানটির অংশীদার ও সুইস নাগরিক ইভ ফিলিপ আমাদেউস লেইস। এছাড়াও ১০০ মেগাওয়াট সোলার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ আনোয়ার হোসেন, প্রজেক্ট ডেভেলপমেন্ট ডিরেক্টর মোহাম্মদ আশিক হাসান এবং ম্যানেজার (অ্যাডমিন) মো. নাসির উদ্দিন পরিদর্শন কার্যক্রমে অংশ নেন। স্থানীয় ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন আব্দুর রশিদ।