বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

ইউনানে চিনা ভাষা কর্মসূচি পরিচালকদের সভায় বক্তৃতা দিলেন রাবির উপ-উপাচার্য (শিক্ষা)

সংবাদ বিজ্ঞপ্তি ১৯ সেপ্টেম্বর ২০২৬ ০১:৪৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৯ সেপ্টেম্বর ২০২৬ ০১:৪৩ অপরাহ্ন
ইউনানে চিনা ভাষা কর্মসূচি পরিচালকদের সভায় বক্তৃতা দিলেন রাবির উপ-উপাচার্য (শিক্ষা)
আয়োজকদের সাথে স্মারক উপহার বিনিময় করেন রাবি উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ।

ইউনান ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চিনা ভাষা বিভাগের প্রধানদের অংশগ্রহণে অনুষ্ঠিত ÔJoint Meeting of Heads of Chinese Language Departments from Universities in Yunnan and South Asian CountriesÕ’-এ মূল বক্তব্য প্রদান করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ। শুক্রবার চিনের কুনমিংয়ে ইউনান বিশ্ববিদ্যালয়ের সায়েন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।


প্রফেসর মামুনুর রশীদ সেখানে “ÒThe Current Landscape of Chinese Language Education in Bangladesh and Prospects for China-Bangladesh University CooperationÓশীর্ষক বক্তৃতা দেন। বক্তব্যে তিনি বাংলাদেশে চিনা ভাষা শিক্ষার বর্তমান পরিস্থিতি, এর ক্রমবর্ধমান গুরুত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরেন। একই সঙ্গে বাংলাদেশ ও চিনের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষা, গবেষণা, ভাষা শিক্ষা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।


অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ পর্বে প্রফেসর মামুনুর রশীদYunnan-South Asia Cooperation Group of University Chinese Program DirectorsÕ-’-এর ফলক উন্মোচন করেন। এই গ্রুপের মাধ্যমে ইউনান ও দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চিনা ভাষা শিক্ষা এবং সংশ্লিষ্ট একাডেমিক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার উদ্যোগ নেওয়া হয়েছে।


সেখানে এক সিদ্ধান্তে প্রফেসর মামুনুর রশীদ ও রাবি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিমকে দুই বছরের জন্য Yunnan-South Asia Cooperation Group of University Chinese Program Directorsএর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঈড়হাবহড়ৎ হিসেবে নিয়োগ দেওয়া হয়।


এর মাধ্যমে ইউনান ও দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর সাথে রাবির কার্যকর একাডেমিক সম্পৃক্ততা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।


অনুষ্ঠানের সমাপনী পর্বে রাবির পক্ষ থেকে আয়োজকদের একটি স্মারক উপহার প্রদান করেন প্রফেসর মামুনুর রশীদ। এ সময় তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে চীন ও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বন্ধুত্ব ও একাডেমিক সহযোগিতা আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন।