বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

নাটোরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

নাটোর প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪০ অপরাহ্ন
নাটোরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে নাটোরে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসন ও নাটোর পৌরসভার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে এডিস মশার বংশবিস্তার রোধে নাটোরে শুরু হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি। এ কর্মসূচী উদ্বোধন করেন রাজশাহী বিভাগের অতিরিক্ত কমিশনার চিত্রলেখা নাজনীন। 


কর্মসূচির উদ্বোধনের পর শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় মশার প্রজননস্থল ধ্বংস ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।


কর্মসূচিতে জেলা প্রশাসনের সুমনী আক্তার, পৌরসভার প্রশাসকও নাটোর  স্থানীয় সরকারের উপপরিচালক শামীম হোসেন, স্কাউটসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় সবাইকে নিজ নিজ বাড়ি ও প্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকতে না দেওয়ার আহ্বান জানানো হয়।