বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

পুঠিয়ায় পরিস্কার পরিচ্ছন্নতা, বৃক্ষ রোপণ ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

পুঠিয়া প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পুঠিয়া প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪৬ অপরাহ্ন
পুঠিয়ায় পরিস্কার পরিচ্ছন্নতা, বৃক্ষ রোপণ ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

রাজশাহীর পুঠিয়ায় ডেঙ্গু প্রতিরোধ, পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম, বৃক্ষ রোপণ ও পরিবেশ সুরক্ষায় জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে বিড়ালদহ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এবং অপর কর্মসূচিতে পুঠিয়া উপজেলার ভালুকগাছি ইউনিয়নের কান্তার বিলে ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়।


শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পুঠিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার, (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হাবিবুর রহমান, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান, সহকারী কমিশনার ভুমি শিবু দাস, কৃষি অফিসার স্মৃতি রানী সরকার, বেলপুকুর থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলালসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দু।


কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ সুরক্ষার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা হয়। পাশাপাশি বিড়ালদহ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় শেষে তাদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়।


এ সময় উপস্থিত কর্মকর্তারা ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং পরিবেশ সুরক্ষায় বেশি বেশি গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।


কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।