বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

বদলগাছী গয়ড়া তেঁতুলিয়া আদর্শ গ্রাম গঠন করতে শিক্ষা সফরে গ্রামবাসী

বদলগাছী প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:১৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বদলগাছী প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:১৬ অপরাহ্ন
বদলগাছী গয়ড়া তেঁতুলিয়া আদর্শ গ্রাম গঠন করতে শিক্ষা সফরে গ্রামবাসী

নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউপির গয়ড়া তেঁতুলিয়া জামে মসজিদের আওতা ভুক্ত গ্রামবাসীসহ এলাকার চাকুরীজীবি সমিতির সমন্বিত উদ্যোগ নিয়ে আদর্শ গ্রাম গঠনের পরিকল্পনা গ্রহন করা হয়। সমিতির এই সিদ্ধান্তকে গ্রামের শতভাগ নারী পুরুষ এক মত পোষণ করেন। আদর্শ গ্রাম গঠনে  ব্যবস্থা নেওয়া হবে অসহায় দরিদ্রদের সুচিকিৎসা, শিক্ষা, কন্যার বিবাহ, বস্ত্র বিতরণ, দাফন কাফন ও যে কোন ধরনের দুর্যোগে সার্বিক সহায়তাসহ সামাজিক ও জনসেবামুলক কাজে আর্থিক সহায়তা প্রদান। এ ছাড়া পারিবারিক সমস্যা সমাধানে থাকবে সমিতির গঠন মুলক ভুমিকা।


থাকবে নারী পুরুষদের নিয়ে ঈদ উদযাপন. বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন। আদর্শ গ্রাম গঠনে সমিতির উদ্যোগে সম্পূর্ণ ফ্রিতে সকল লোকজনকে নিয়ে শিক্ষা সফরে যান নাটোর জেলার সিংড়া থানার হুল হুলিয়া গ্রামে। শনিবার সকাল ৯টায় ৪টি বাস যোগে রওয়ানা দেয় গ্রামবাসী। সমিতির সভাপতি এস এম রুহুল আমিন পিন্টু বলেন আমাদের চাকুরীজীবি সমিতি ২০১৬ সালে গঠিত। তখন থেকেই সমিতির উদ্যোগে সেবামুলক কাজ করে আসছি। সর্বশেষ আমরা সিদ্ধ্যান্ত নেয় একটি আদর্শগ্রাম গঠন করতে কি কি কার্যক্রম থাকা দরকার তার কিছুটা ধারণা নিতে আমরা হুল হুলিয়া গ্রামে যাচ্ছি শিক্ষা সফরে। শিক্ষা সফরে সার্বিক হযোগিতায় যারা, তারা হলেন সমিতির প্রধান উপদেষ্টা মো, মোহাতাব হোসেন, এসএম আলমগীর কবির, কার্য নিকর্বাহী কমিটির সভাপতি মো, আহসান মোরশেদ, সাংগঠনিক সম্পাদক মো, সাগর হোসেন, অর্থ সম্পদক পিয়াস হোসেন প্রমুখ।