প্রগতির শরৎ সংখ্যার সভা অনুষ্ঠিত
বাংলাদেশ প্রগতি লেখক সংঘ রাজশাহী জেলা শাখা থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা প্রগতির শরৎ সংখ্যা বিষয়ক সভা শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে পাঁচটায় নগরীর বাটার মোড়স্থ নির্বাচিত বই বিপণন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
সভাপতি মন্ডলীর সদস্য এস এম মাহাবুব আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কলামিস্ট শাহ মো জিয়াউদ্দিন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রবীণ আইনজীবী ও সাংবাদিক এডভোকেট মোস্তাফিজুর রহমান, লেখক বিশ্বজিৎ সাহা, আব্দুল লতিফ চঞ্চল, কবি জাকির হোসেন, সৈকত কর্মকার, রবিউল ইসলাম সানী, বিজাহান অপু, সন্তু পাল,একেএম রেজাউল করিম খোকন প্রমুখ। আগামী ১ অক্টোবর প্রগতির শরৎ সংখ্যা বের করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।