বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

চারঘাটে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৯ অপরাহ্ন
চারঘাটে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীর চারঘাটে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। শুক্রবার দিবাগত (১৮ সেপ্টেম্বর) ১২টার দিকে চারঘাটের শিবপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেও গ্রেপ্তার করা হয়।  


গ্রেপ্তারকৃতরা হলেন শাহাবুল হক (৩২) এবং মেহেদী হাসান নয়ন (২৮)। 


অভিযুক্ত শাহাবুল হকের দেহ তল্লাশীকালে তার পরিহিত লুঙ্গির সামনের ডান কোঁচা থেকে একটি নীল রংয়ের পলিথিনে রক্ষিত ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেপ্তার করা হয়। এছাড়াও অপর পলাতক অভিযুক্ত শাহাবুর মেম্বার কৌশলে পালিয়ে যায়। শাহাবুর মেম্বারের বিরুদ্ধে রাজশাহী জেলায় ৭টি, ফেনী জেলায় ১টি এবং নাটোর জেলায় ১টি মাদক মামলাসহ অন্যান্য মামলা রয়েছে। 


অবৈধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ একটি মামলা রুজু করা হয়েছে।