আরশি প্লাটিনাম সিটির উদ্বোধন
রাজশাহী নগরীর সিটি বাইপাস হাট সংলগ্ন আরশি প্লাটিনাম সিটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি হল রুমে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরশি প্লাটিনাম সিটির চেয়ারম্যান ও পরিচালক কামরুজ্জামান সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর রবিউল ইসলাম, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ সুমন, সাবেক পরিচালক খাইরুল বাশার ও পরিচালক আহসান হাবীব এবং ইমাম মেহেদী। এছাড়াও বক্তব্য দেন ওয়েমার্ক আইডিয়াল কলেজের প্রকৌশলী অধ্যক্ষ মুক্তাদির রহমান, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এজিএম মোস্তাফিজুর রহমান, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট হাসানুজ্জামান এবং জনতা ব্যাংকের ডেপুটি ম্যানেজার শরিফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিকেএসপির কর্মকর্তা খাদেমুল ইসলাম এবং প্রজেক্টের প্রকৌশলী স্লাইড উপস্থাপন করেন।
অনুষ্ঠানে আরশি প্লাটিনাম সিটির স্বত্বাধিকারী কামরুজ্জামান সুমন বলেন, আমাদের এই সিটির যারা ফ্ল্যাট ক্রয় করবে, আগামী জানুয়ারি ২০২৭ থেকে ৪০ মাসের মধ্যে গ্রাহকদের ফ্ল্যাট হস্তান্তর করা হবে। আমরাই সবচেয়ে কম মূল্যে ফ্ল্যাট বিক্রয় করছি; তিন রুমের ফ্ল্যাটের দাম প্রায় ৩০ লক্ষ টাকা এবং দুই রুমের ফ্ল্যাটের দাম প্রায় ২০ লক্ষ টাকা।
তিনি আরও উল্লেখ করেন, এই সিটিতে মসজিদ, সুপার শপ, জিম, কমিউনিটি সেন্টার, কমিউনিটি ক্লিনিকসহ ফিজিওথেরাপি হাসপাতালের সুবিধা রয়েছে। নগরীর উপকণ্ঠে এই প্রকল্প বাস্তবায়িত হলে তা রাজশাহী শহরকে আরও আধুনিক ও দৃষ্টিনন্দন হিসেবে গড়ে তুলবে।
অনুষ্ঠান শেষে আরশি প্লাটিনাম সিটির চেয়ারম্যান কামরুজ্জামান সুমন উপস্থিত অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং প্রকল্পের নানা অফার তুলে ধরেন।