বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

রাবি ম্যাজিক লণ্ঠন কথামালায় চলচ্চিত্র নির্মাতা রেদওয়ান রনি

রাবি প্রতিবেদক ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন
রাবি ম্যাজিক লণ্ঠন কথামালায় চলচ্চিত্র নির্মাতা রেদওয়ান রনি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ম্যাজিক লণ্ঠনের উদ্যোগে ‘ম্যাজিক লণ্ঠন কথামালা ১৪’ অনুষ্ঠিত হয়েছে। এতে চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতা, স্মৃতিচারণা ও সাম্প্রতিক কাজ নিয়ে কথা বলেছেন চলচ্চিত্র নির্মাতা ও ওটিটি প্ল্যাটফর্ম চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি।


শনিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রভবনের ১২৩ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে রেদওয়ান রনি তাঁর চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতা ও কর্মজীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। এ সময় তাঁর নির্মিত চলচ্চিত্রের পাশাপাশি সম্প্রতি মুক্তি পাওয়া ‘দম’ সিনেমা নিয়েও নিজের অভিজ্ঞতা ও নির্মাণ-প্রক্রিয়ার বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।


দ্বিতীয় পর্বে ছিল প্রশ্নোত্তর। এ পর্বে উপস্থিত দর্শকদের লিখিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রেদওয়ান রনি। অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আবদুল্লাহ আল মামুন বলেন, যেভাবে দেশের প্রত্যেক উপজেলায় মডেল মসজিদ হয়েছে, একইভাবে প্রত্যেক উপজেলায় মডেল সিনেমা হল তৈরি হবে—এমনটাই আশা করি।’ তিনি আরও বলেন, ‘আমার সামনে যারা বসে আছে, আমি আশা করি আগামী দিনে এখান থেকে, এই ক্যাম্পাস থেকে রেদওয়ান রনির মতো অভিজ্ঞতাসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা তৈরি হবে।


অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ও ম্যাজিক লণ্ঠনের সম্পাদক কাজী মামুন হায়দার। তিনি অনুষ্ঠানে উপস্থিত হয়ে সময় দেওয়ার জন্য রেদওয়ান রনিকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।