পার্বতীপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মশাল মিছিল
দিনাজপুরের পার্বতীপুরে নেসকোর প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর শহরের গুলপাড়া এলাকায় নাগরিক কমিটির ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
নেসকোর গ্রাহক হয়রানি ও অতিরিক্ত আর্থিক চাপের অভিযোগ তুলে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি জানান আন্দোলনকারীরা।
সন্ধ্যায় গুলপাড়া চত্বর থেকে মশাল মিছিলটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাইওয়ে সড়ক দিয়ে মামা-ভাগিনা হোটেল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে নেসকোর গ্রাহক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশ নেন।