বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

রাজশাহী রেশম শিল্পের পুনরুজ্জীবনে ১০ দফা দাবি

সংবাদ বিজ্ঞপ্তি ২০ সেপ্টেম্বর ২০২৬ ০১:৫০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২০ সেপ্টেম্বর ২০২৬ ০১:৫০ অপরাহ্ন
রাজশাহী রেশম শিল্পের পুনরুজ্জীবনে ১০ দফা দাবি

রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম শিল্পের পুনরুজ্জীবনে ১০ দফা দাবি উত্থাপন করা হয়েছে। জাতীয় রেশম শিল্প পর্যবেক্ষণ ফোরাম এই দাবি জানিয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল দশটায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে  ফোরামের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।


রেশম শিল্প পুনরুজ্জীবনের দাবিগুলোর মধ্যে রয়েছে- 

রাজশাহী ও ঠাকুরগাঁও এ অবস্থিত দুটো রেশম কারখানা পুনরোদ্দমে চালু করা;সকল আঞ্চলিক কার্যালয়ের কার্যক্রম চালু করা; কারখানার হ্যান্ড লুমগুলো আধুনিকায়ন করা; রেশন গবেষণাগার ও ইনস্টিটিউট চালু করা; চাষিদের তুত চাষে উৎসাহিত করা; রাঙ্গামাটি ও পঞ্চগড়ের পাজমা কেন্দ্র চালু করা; রাজশাহী রেশম বোর্ডের অধীন ভুমির যথাযথ ব্যবহার নিশ্চিত করা; রেশম বোর্ডে প্রয়োজনীয় লোকবল নিয়োগ দেওয়া; ছাটাই হওয়া শ্রমিকদের পুনরায় কাজে লাগানো।এবং রেশম বোর্ডের শো রুম আধুনিকায়ন করা সহ নানা দাবি উপস্থাপনা করা হয়।


জাতীয় রেশম শিল্প পর্যবেক্ষণ ফোরামের আহবায়ক প্রবীণ সাংবাদিক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান খানের সভাপতিত্বে ও সদস্য সচিব কলামিস্ট শাহ মো জিয়াউদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, পরিবর্তনের নির্বাহী পরিচালক সাংবাদিক রাশেদ রিপন, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুভাষ হেমব্রোম, মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়, রুলফাও এর নির্বাহী পরিচালক আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ প্রমূখ।