মোহনপুরে আনসার ভিডিপির মাদকবিরোধী প্রচারণা
মোহনপুরে আনসার- ভিডিবির উদ্যোগে মাদক প্রতিরোধে সচেতনতা মুলক প্রচারণা চালানো হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) উপজেলার বরইকুঁড়ি আনসার ও ভিডিপি ক্লাবে সমাবেশ শেষে বিভিন্ন স্থানে প্রচারণা চালানো হয়।
মোহনপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাকিবুল হাসান পিভিএমএসের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত মাদকবিরোধী সচেতনতা সমাবেশে বরইকুড়ি গ্রামের দুই শতাধিক লোকজন উপস্থিত ছিলেন
সমাবেশে বক্তারা মাদকের কুফল, মাদক প্রতিরোধে করনীয় সম্পর্কে আলোচনা করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা।। সমাবেশে শেষে মোহনপুরের প্রধান প্রধান সড়কে মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধিতে আনসার সদস্যরা র্যালি ও লিফলেট বিতরণ করেন।