বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

বানেশ্বরে নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে মতবিনিময় ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

পুঠিয়া প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পুঠিয়া প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩৪ অপরাহ্ন
বানেশ্বরে নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে মতবিনিময় ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহী পুঠিয়ার বানেশ্বর বাজারে অবস্থিত নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে বানেশ্বর বাজারের সকল ফার্মেসী ওষুধ ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভা ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় নিজস্ব সেন্টারে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনের সুরা আশ-শুরা-র ৮০ নম্বর আয়াত—“যখন আমি রোগাক্রান্ত হয়, তখন তিনিই (আল্লাহ) আমাকে আরোগ্য দান করেন”—উদ্ধৃত করে সভার আনুষ্ঠানিক কার্যক্রম ও আলোচনা শুরু হয়।


উক্ত সেমিনার ও মত বিনিময় সভায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করেন মেডিসিন রক্তরোগ, থ্যালাসেমিয়া ও ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ এবং যৌন ও চর্ম ও বাত ব্যথায় অভিজ্ঞ এবং রামেক হাসপাতালের হেমাটোলজি বিভাগের ডাঃ মোঃ জাকারিয়া হোসেন। সেবার পরিধি বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আরও উপস্থিত ছিলেন নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সকল পরিচালকবৃন্দ।