বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

পুঠিয়া প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পুঠিয়া প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪১ অপরাহ্ন
পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

রাজশাহীর পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করা হয়েছে। পরে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস ।


রোববার (২০ সেপ্টেম্বর) উপজেলার ঝলমলিয়া ও শিলমাড়িয়া এলাকায় বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে আটক ব্যক্তিরা হলেন— মন্টু, পিতা- জসীম উদ্দীন; আশিক, পিতা- মৃত কদু এবং হাবিব ইসলাম, পিতা- তোতাব আলী।


অভিযান শেষে আটক তিনজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড প্রদান করা হয়।


এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস জানান, যুবসমাজ ও সামাজিক শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের কঠোর অভিযান চলমান থাকবে।