বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

চারঘাটে ৮৮০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ২০ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২০ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন
চারঘাটে ৮৮০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীর চারঘাটে ৮৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আল হেলাল (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী।


রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৩টা ৪০ মিনিটের দিকে উপজেলার মোক্তারপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


এসআরবি-৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের সদর কোম্পানির একটি দল মোক্তারপুর গ্রামে আল হেলালের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তার শয়নকক্ষে দেয়ালে টাঙানো স্যামসাং মনিটরের পেছনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৮৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি সিমকার্ড ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।


গ্রেপ্তার আল হেলাল মোক্তারপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।


এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল হেলাল বিক্রির উদ্দেশ্যে ইয়াবাগুলো নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে ইয়াবা সংগ্রহ করে স্থানীয় এলাকাসহ বিভিন্ন স্থানে কেনাবেচা করে আসছিলেন বলেও দাবি করেছে সংস্থাটি।


এ ঘটনায় আল হেলালের বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা হয়েছে। মামলাটির নম্বর ১৭, তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৬।