বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

মোহনপুরে মোটরসাইকেল শোডাউন বিএনপি নেতার

মোহনপুর প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
মোহনপুর প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪২ অপরাহ্ন
মোহনপুরে মোটরসাইকেল শোডাউন বিএনপি নেতার

রাজশাহীর মোহনপুর উপজেলার ৪ নম্বর মৌগাছী ইউনিয়নে শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করেছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী ইউনুস আলী মণ্ডল।


রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে মৌগাছী বাজার থেকে শোভাযাত্রাটি শুরু হয়। শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করেন অংশগ্রহণকারীরা। পরে আবার বাজারে এসে শেষ হয় শোডাউন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 


কর্মসূচিতে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল।


সমাবেশে চেয়ারম্যান পদপ্রার্থী ইউনুস আলী মণ্ডল বলেন, আপনাদের ভালোবাসা ও দোয়ায় আমি যদি নির্বাচিত হতে পারি, তাহলে সবসময় আপনাদের কাছে দায়বদ্ধ থাকব। আমি শাসক হিসেবে নয়, জনগণের একজন সেবক হিসেবে আজীবন আপনাদের পাশে থেকে কাজ করে যেতে চাই।