বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

পুঠিয়ায় হরিচাঁদ মিঠাই ভান্ডারের বানেশ্বরে ৫ম শাখার উদ্বোধন

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: ২১ সেপ্টেম্বর ২০২৬ ০১:৩২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: ২১ সেপ্টেম্বর ২০২৬ ০১:৩২ অপরাহ্ন
পুঠিয়ায় হরিচাঁদ মিঠাই ভান্ডারের বানেশ্বরে ৫ম শাখার উদ্বোধন

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ট্রাফিক মোড় সংলগ্ন সারদা সড়কে ‘হরিচাঁদ মিঠাই ভান্ডার’-এর নতুন শাখার উদ্বোধন করা হয়েছে।


সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে দোকানটির উদ্বোধন করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।


জানা গেছে, ২০২১ সালে পুঠিয়ার নওয়াপাড়া এলাকায় ‘হরিচাঁদ মিঠাই ভান্ডার’-এর যাত্রা শুরু করেন প্রতিষ্ঠানটির পরিচালক পলাশ কুমার সূর্য। ক্রেতাদের আস্থা ও ব্যবসায়িক সাফল্যের ধারাবাহিকতায় বর্তমানে বানেশ্বরের শাখাটি প্রতিষ্ঠানটির পঞ্চম শাখা হিসেবে চালু করা হলো।


উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবীণ-বিএনপি নেতা খলিলুর রহমান সরকার, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টো ,বানেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, বণিক সমিতির সাবেক সভাপতি আজিজুল বারি মুক্তা ,ইউনিয়ন বিএনপির আহবায়ক হযরত আলী সরকার ,বানেশ্বর হাট ইজারাদার রাসেল সরকার, বণিক সমিতির সভাপতি মতিউর রহমান, পুঠিয়া পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিনসহ সাংবাদিক, স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 


নতুন শাখায় মানসম্মত ও সুস্বাদু মিষ্টি, দইসহ বিভিন্ন ধরনের মিষ্টান্ন পাওয়া যাবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা।


প্রতিষ্ঠানটির পরিচালক পলাশ কুমার সূর্য বলেন, “২০২১ সালে ছোট পরিসরে যাত্রা শুরু করেছিলাম। ক্রেতাদের ভালোবাসা ও সহযোগিতায় আজ আমরা পঞ্চম শাখা চালু করতে পেরেছি। ভবিষ্যতেও মান ও গুণগত মান বজায় রেখে ক্রেতাদের সেবা দিতে চাই।