বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

বিশ্ব শান্তি দিবসে চাঁপাইনবাবগঞ্জে শোভাযাত্রা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ২১ সেপ্টেম্বর ২০২৬ ০২:০০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ২১ সেপ্টেম্বর ২০২৬ ০২:০০ অপরাহ্ন
বিশ্ব শান্তি দিবসে চাঁপাইনবাবগঞ্জে শোভাযাত্রা

বিশ্ব শান্তি দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে শোভাযাত্রা করেছে স্কাউটস সদস্যরা। ‘একটি উন্নত ও সহনশীল পৃথিবীর জন্য স্কাউটস’ প্রতিপাদ্যে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা স্কাউটস ভবনে এসে শেষ হয়।


শোভাযাত্রার জেলা স্কাউটস এর সভাপতি ও জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, জেলা স্কাউটসের  কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক আনিসুর রহমান,  জেলা স্কাউটসের সহকারী কমিশনার আশরাফুল আম্বিয়া সাগর,ভারপ্রাপ্ত সম্পাদক মারুফুল হক, জেলা স্কাউট লিডার খসরু পারভেজ, জেলা কাব লিডার রাকিব উদ্দিন আহমেদসহ স্কাউট সদস্যরা অংশ নেন।