বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

সংবাদ বিজ্ঞপ্তি ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫২ অপরাহ্ন
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কারাতে ফেডারেশন কর্তৃক অনুমোদিত রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের আহ্বায়ক মোঃ সাজ্জাদ হোসেন, সদস্য সচিব শেখ মাহমুদুন নবী তুষারসহ অন্যান্য সদস্যবৃন্দ। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে নগর ভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


সাক্ষাৎকালে তাঁরা রাজশাহীতে ক্রীড়াচর্চা ও কারাতে প্রশিক্ষণের প্রসার, কারাতে খেলাধুলার বিভিন্ন দিক নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে মতবিনিময় করেন।


সাক্ষাৎকালে রাজশাহীর ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়।