বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

নাটোরে রুফটপ সোলার স্থাপন ও সোলার সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তি নিয়ে মতবিনিময়

নাটোর প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪১ অপরাহ্ন
নাটোরে রুফটপ সোলার স্থাপন ও সোলার সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তি নিয়ে মতবিনিময়

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং সরকারি, শিল্প ও অন্যান্য গ্রাহকের ভবনের ছাদে রুফটপ সোলার স্থাপনের লক্ষ্যে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আয়োজনে অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নাটোর শহরের ফুলবাগান এলাকায় সমিতির সদর দপ্তরের সভাকক্ষে পৃথকভাবে এ সভা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের লক্ষ্যে সোলার সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির প্রক্রিয়া নিয়েও আলোচনা করা হয়।


নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার টি এম মেজবাউদ্দিনের সভাপতিত্বে  এ সভায় বক্তব্য দেন, সমিতির ১ এর বাগমারা এলাকার ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জাহাঙ্গীর আলম, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর এলাকা পরিচালক মিজানুর রহমান এবং পুঠিয়া এলাকার ডিজিএম আহসানুল করিম।


সভায় সোলার সার্ভিস-সংক্রান্ত বিভিন্ন বিষয় ও সেবার সার্বিক প্রক্রিয়া তুলে ধরেন সমিতির এজিএম (সদস্য সেবা) প্রকাশ কুমার সাহা।


সভায় বক্তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে রুফটপ সোলার স্থাপন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সরকারি প্রতিষ্ঠান, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন গ্রাহক পর্যায়ে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে বিদ্যুতের সাশ্রয় এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের সুযোগ তৈরি হবে।


এ সময় নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন এলাকার ডিজিএম, প্রাণ এগ্রো লিমিটেড, কৃষয়ানসহ বিভিন্ন শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।