বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

চাঁপাইনবাবগন্জে উদ্ধার হওয়া ২৩ টিয়া পাখি মুক্ত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৪ অপরাহ্ন
চাঁপাইনবাবগন্জে উদ্ধার হওয়া ২৩ টিয়া পাখি মুক্ত

অভিযান চালিয়ে উদ্ধার করা ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসন। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে সদর উপজেলা মাঠ প্রাঙ্গণে পাখিগুলো অবমুক্ত করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফ আফজাল রাজন।


এর আগে অভিযানে এসব পাখি উদ্ধার করা হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে পাখি ধরার সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।


অভিযানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ, চাঁপাইনবাবগঞ্জের সহকারী বন সংরক্ষক নায়েমা আক্তার, এসআই ফরিদ, প্রধান সহকারী কাম-হিসাবরক্ষক মো. শুকুরুদ্দীনসহ সংশ্লিষ্টরা।


পরে উপজেলা মাঠ প্রাঙ্গণে উদ্ধার করা পাখিগুলো খাঁচায় না রেখে প্রকৃতিতে অবমুক্ত করা হয়। এ সময় সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


বন্য পাখি শিকার ও অবৈধভাবে আটকে রাখা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সংশ্লিষ্টরা বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষায় বন্য পাখি সংরক্ষণ জরুরি। ‘বনের  পাখি, বনেই মানায়।’