নগরীতে ফুটবল টুর্নামেন্টের দুটি ফাইনাল খেলার পুরষ্কার বিতরণ
রাজশাহী নগরীর চন্ডিপুর প্রেসক্লাব মাঠে দুটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরষ্কার বিতরণ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে চন্ডিপুর যুব সংঘের আয়োজনে দুটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো
ফিরোজ কবির স্মৃতি ও বাবু স্মৃতি ডেনাইট ফুটবল টুর্নামেন্টের দুইটি গ্রান্ড ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপত্বি মামুন অর রশিদ। ফাইনাল খেলায় সভাপতিত্ব করে বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আনিসুর রহমান, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বজলুর রহমান কচি, সহসভাপতি জামিরুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাউর, রাজশাহী মহানগর ছাত্রদলের আহবায়ক রাকিন রায়হান রবিন, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ অন্তর, রাজপাড়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদ হাসান শিশির, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক মিজানুর রহমান উল্লাস, সমাজসেবক রজব আলী, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, বিশিষ্ট ক্রীড়াবিদ ও নৃত্যশিল্পী আলী হাসান তুষার, সহযোগিতায় ছিলেন হাবিবুর রহমান হাবিব ও শাইফুল ইসলাম জিবন।
ফিরোজ কবির স্মৃতি টুর্নামেন্টে সিপাইপাড়া যুব সংঘকে ১-০ গোলে পরাজিত করে অ্যারোমা ফুড। বাবু স্মৃতি চন্ডিপুর ফুটবল প্রিমিয়ার লিগে চন্ডিপুর অ্যাভেঞ্জার ২-০ পরাজিত করে চন্ডিপুর ইয়াংস্টারকে।