দশম জাতীয় সিতোরিউ কারাতে দো বাংলাদেশ চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের শিক্ষার্থীদের কৃতিত্ব
দশম জাতীয় সিতোরিউ কারাতে দো বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ-২০২৬’তে জয়পুরহাটের কিং কুইন জিম কারাতে একাডেমীর বিভিন্ন বয়সের ২০ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১৭ জন ৯টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ১৬টি ব্রোঞ্জ পদক পেয়েছে।
১৭ ও ১৮ সেপ্টেম্বর ঢাকার মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় জয়পুরহাটের ২০ দলের ১৭ জন এই পদক অর্জন করেছে। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম অঞ্চল সংক্রান্ত ভূমি মন্ত্রী মোঃ হেলাল উদ্দিন। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা ও কান্ট্রিহেড সেনসি নাজমুল হাসান অভি।
জয়পুরহাটের বিজয়ী শিক্ষার্থীরা হলেন স্বর্ণ পদক বিজয়ী নাফিজা ইসলাম (কাতা ও কুমিতে), আব্দুল্লাহ আল আনাফ (কাতা ও কুমিতে), তৌসিফ রহমান তাহিম (কুমি, স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ), ফাহিজ আবরার ইহান (স্বর্ণ ও রৌপ্য), মারজুক রহমান সাবিব (স্বর্ণ ও রৌপ্য), সামির সাদমান (স্বর্ণ ও রৌপ্য), নাবাইল নুর আকিব (স্বর্ণ ও রৌপ্য) এবং ব্রোঞ্জ পদক লাভ করেন তাকিয়া তাসফিয়া (২টি), আবু সাইদ (রৌপ্য ও ব্রোঞ্জ), মোঃ আলী ইবনে মুনসুর, নুরাজ রামিল, রাপিদ ইবনে নুর, আনাফ হাসান, রাফসান জারিন, সামিউল ইসলাম রবিউল, হামিম নুর সালাফি।
উল্লেখ্য, এ প্রতিযোগিতায় কোচ ছিলেন কিং কুইন জিম একাডেমীর পরিচালক আমানুল্লাহ আমান ও ম্যানেজার ছিলেন নাইমুর রহমান, মহিলা ম্যানেজার শারমিন আক্তার। এর সার্বিক সহযোগিতা করেন, জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থা।