বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

রাবির অবসরপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম খানের মৃত্যু

সোনার দেশ ডেস্ক ২২ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সোনার দেশ ডেস্ক ২২ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৪ অপরাহ্ন
রাবির অবসরপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম খানের মৃত্যু
রাবি প্রতিবেদক,

‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য দপ্তরের অবসরপ্রাপ্ত সহকারী রেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম খান (৭২) মারা গেছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি।


‎তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ।


‎এক শোকবার্তায় তাঁরা রাবি প্রশাসনের কর্মকাণ্ডে মরহুম রফিকুল ইসলাম খানের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তাঁর রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


‎মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় টিকাপাড়া ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে টিকাপাড়া গোরস্থানে তাঁকে দাফন করা হবে।

‎মৃত্যুকালে মো. রফিকুল ইসলাম খান স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।