বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

নগরীতে হকি তারকা মিন্টু ও শামীম রেজার স্মরণে শোক র‌্যালি

নিজস্ব প্রতিবেদক ২২ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২২ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪২ অপরাহ্ন
নগরীতে হকি তারকা মিন্টু ও শামীম রেজার স্মরণে শোক র‌্যালি

রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত জাতীয় হকি তারকা রবি উদ্দিন আহমেদ মিন্টু ২৭তম মৃত্যুবার্ষিকী ও শামীম রেজার ১৯তম মৃত্যুবার্ষিকীতে শোকর‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিনব্যাপি  বৈকালী  সংঘের আয়োজনে এই শোক র‌্যালি, আলোচনা সভা স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


এদিন সকালে শোক র‌্যালিটি নগরীর সিঅ্যান্ডবি মোড়স্থ ক্লাব থেকে শুরু হয়ে মিন্টু  চত্বর হয়ে শিক্ষা বোর্ড থেকে ঘুরে 


ক্লাবে এসে  শেষ  হয়। শোক র‌্যালি শেষে  আলোচনা  সভা অনুষ্ঠিত হয়। 


এতে উপস্থিত ছিলেন বৈকালী  সংঘ রাজশাহীর সভাপতি মনিরুজ্জামান ছানা, সহসভাপতি রফিকুল ইসলাম  সওদা, সাধারণ সম্পাদক রইস উদ্দিন আহমেদ বাবু, যুগ্মসাধারণ সম্পাদক এসএম সালাহ্উদ্দীন রতন, নজরুল  ইসলাম রুনু, রায়হান উদ্দিন আহমেদ হালিম, আশরাফুল ইসলাম শিশু, জয়নুল ইসলাম নয়ন, ববি, লিটন, আশাসহ বৈকালী সংঘের হকি ও ক্রিকেটের শিক্ষার্থীরা। এছাড়াও কাজিহাাট হাফেজিয়া মাদ্রাসা শিক্ষার্থীরা উপস্থিতি ছিলেন। 


এছাড়াও বাদ আছর কাজিহাটা পুরাতন জামে মসজিদে তাদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল আনুষ্ঠিত হয়।