বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

রাজশাহী সাধারণ গ্রন্থাগারে ৬টি বই দিলেন প্রবীণ সাংবাদিক টুকু

নিজস্ব প্রতিবেদক ২২ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২২ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫১ অপরাহ্ন
রাজশাহী সাধারণ গ্রন্থাগারে ৬টি বই দিলেন প্রবীণ সাংবাদিক টুকু

চাঁপাইনবাবগঞ্জের প্রবীণ সাংবাদিক সামসুল ইসলাম টুকু রাজশাহী সাধারণ গ্রন্থাগারের নিজের লেখা ছয়টি বই উপহার দিয়েছেন। এসব বই গ্রহণ করেছেন রাজশাহী সাধারণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক গোলাম মওলা। 


রোববার (২০ সেপ্টেম্বর) এই বইগুলো হস্তান্তর করেন সামসুল ইসলাম টুকু নিজে। বইগুলোর মধ্যে আছে সাংবাদিকতার ৩০ বছর, কলম কথা কয়, না বললেই নয়, ধর্মানুভূতি, চাঁপাই মুক্তিযুদ্ধ ও অন্যান্য এবং আমলাদের আমলনামা।  


চাঁপাইনবাবগঞ্জের প্রবীণ সাংবাদিক ও লেখক সামসুল ইসলাম টুকু ১৯৫০ সালে ১৩ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। চাঁপাইনবাবগঞ্জ শহরের ইসলামপুর মহল্লায় স্থায়ীভাবে বসবাস তার। শিক্ষাজীবন শেষে হাই স্কুলে শিক্ষকতার মধ্য দিয়ে পেশাগত জীবন শুরু করেন। সাংবাদিকতা পেশা শুরু করেন ১৯৮৫ সালে দৈনিক সংবাদে। তিনি এখনও দৈনিক সংবাদেই আছেন। বহু গুরুত্বপূর্ণ সংবাদ, প্রতিবেদন, অনুসন্ধানী সংবাদ তাঁর ঝুঁলিতে রয়েছে। ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত বাংলাদেশ টেলিভিশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেন। বাংলা, ইংরেজিসহ বিভিন্ন জাতীয় দৈনিকে জেলা প্রতিনিধি ও কলামিস্ট হিসেবে বিভিন্ন সময় কাজ করেছেন।