বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

রাসিকের বকেয়া হোল্ডিং ও অন্যান্য ট্যাক্সের ওপর ১৫% সারচার্জ মওকুফ

সংবাদ বিজ্ঞপ্তি ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১২:১০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১২:১০ অপরাহ্ন
রাসিকের বকেয়া হোল্ডিং ও অন্যান্য ট্যাক্সের ওপর ১৫% সারচার্জ মওকুফ

আগামী ৩০ সেপ্টেম্বর  পর্যন্ত রাজশাহী সিটি কর্পোরেশনের বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়ন, বকেয়া দোকান ভাড়ার উপর ১৫% সারচার্জ মওকুফ, হাল পৌরকরের উপর ১০% রিবেট এবং ট্যাক্স, রেইট ও ফি প্রদান পূর্বক ১৫% সারচার্জ এবং ১০% রিবেট ঘোষণা করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্মানিত মহানগরবাসীকে জানানো যাচ্ছে যে, ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়ন, বকেয়া দোকান ভাড়ার উপর ১৫% সারচার্জ মওকুফ, হাল পৌরকরের উপর ১০% রিবেট এবং ট্যাক্স, রেইট ও ফি প্রদান পূর্বক ১৫% সারচার্জ এবং ১০% রিবেট ঘোষণা করা হয়েছে। উক্ত সারচার্জ মওকুফ ও বিধি মোতাবেক সকল সুুবিধা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।’’