রাজশাহী শিক্ষা বোর্ড চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরীর পিতা আলহাজ্ব মো. মুসলিম উদ্দিন চৌধুরী, গ্রাম- মহিষকুন্ডি, মোহনপুর, রাজশাহী বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯.২০ মিনিটে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
তাঁর মৃত্যুতে রাজশাহী শিক্ষা বোর্ড পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। মহান আল্লাহ্ তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন।
আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের পাশে আছি।