দীর্ঘদিন রং না করায় বিবর্ণ নতুন হাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের গেট-প্রাচীর
পঞ্চগড় জেলার বোদা উপজেলায় অবস্থিত নতুন হাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়। প্রবেশ গেট ও প্রাচীর দীর্ঘদিন ধরে রং করা হয়নি। ফলে বিদ্যালয়ের প্রধান প্রবেশপথ ও প্রাচীরের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটির সামগ্রিক পরিবেশেও এর প্রভাব পড়ছে।
স্থানীয়দের অভিযোগ, একটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা ও সৌন্দর্য শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের প্রবেশ গেট ও প্রাচীরে কোনো ধরনের রং না করায় সেগুলো বিবর্ণ ও পুরোনো দেখাচ্ছে।
বিদ্যালয়ে প্রতিদিন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন মানুষের যাতায়াত রয়েছে। বিশেষ করে বিদ্যালয়ের প্রধান প্রবেশ গেটটি প্রতিষ্ঠানের পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ।
তাই গেট ও প্রাচীর নিয়মিত রক্ষণাবেক্ষণ ও রং করা হলে বিদ্যালয়ের পরিবেশ আরও সুন্দর ও আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করছেন স্থানীয়রা।
এলাকাবাসী ও অভিভাবকরা বিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রবেশ গেট ও প্রাচীর সংস্কার এবং প্রয়োজনীয় রং করার উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।
বোদা উপজেলার নতুন হাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. ফজলার রহমান, কোন বরাদ্দ না থাকায় প্রবেশগেট ও প্রাচীর রং করা হচ্ছে না।