বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

নগরীতে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, সিরাপ উদ্ধার

সংবাদ বিজ্ঞপ্তি ২৩ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৩ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৬ অপরাহ্ন
নগরীতে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, সিরাপ উদ্ধার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম অভিযান চালিয়ে এসকাফ সিরাপসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সেইসাথে মাদক বিক্রির নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।


মঙ্গলবকার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম মতিহার থানার সাতবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে চরসাতবাড়িয়া গ্রামের মৃত বেলালের ছেলে মো. আওয়াল (২৩)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে ২.৫ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ৮ হাজার ৩০০ টাকা ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। উল্লেখ্য, আসামি আওয়ালের বিরুদ্ধে মতিহার থানায় ১টি মাদক মামলা রয়েছে। 


আসামির বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।