বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

নগরীতে ১৬ টি তাঁজা ককটেল ও ৪ টি পেট্রোল বোমা উদ্ধার

সংবাদ বিজ্ঞপ্তি ২৩ সেপ্টেম্বর ২০২৬ ০২:৫৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৩ সেপ্টেম্বর ২০২৬ ০২:৫৬ অপরাহ্ন
নগরীতে ১৬ টি তাঁজা ককটেল ও  ৪ টি পেট্রোল বোমা উদ্ধার

বুধবার (২৩ সেপ্টেম্বর) ১:২৫ ঘটিকায় এসআরবি-৫, সিপিএসসি কোম্পানী রাজশাহী এর অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর শাহ্ মখদুম থানার তালপুকুরিয়া সিটিহাট টু কামালচত্বর রাস্তার পূর্ব পার্শ্বে নেসকো বিদ্যুৎ অফিসের দক্ষিণ পাশের আমবাগানে পুঁই শাকের খেতে পরিত্যক্ত অবস্থায় ১৬টি ককটেল এবং চারটি পেট্রোল বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে। এগুলো পলিথিন ব্যাগের মধ্যে পাওয়া যায়। উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।