বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

নাটোরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নাটোর প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫১ অপরাহ্ন
নাটোরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়য়ন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নাটোর শহরের আলাইপুর উপরশহর মাঠ থেকে জাতীয়তাবাদী  জেলা স্বেচ্ছাসেবক দলের  আয়োজনে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কানাইখালী প্রেসক্লাবের সামনে এসে শেষ হয় পরে সেখানে এক সমাবেশ  অনুষ্ঠিত হয়।সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুবদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন তুষার, সদস্য সচিব জহির উদ্দিন জহির, যুগ্ন আহবায়ক মাসুদ রানাসহ স্বেচ্ছাসেবক দলের  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এসময় বক্তারা বলেন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার জন্য দেশের বিভিন্ন জায়গায় আগুন সন্ত্রাস চালাচ্ছে। তাদের প্রতিহত করতে স্বেচ্ছাসেবক দল রাজপথে নেমেছে। তারা যদি আগুন সন্ত্রাস বাদ না দেয় তবে তাদের কঠোর হাতে দমন করা হবে। অতিতে তারা যে ভাবে রাজপথে ছিলো এখনো রাজপথে থেকে সাধারন জনগনকে নিয়ে  তাদের আগুন  সন্ত্রাসকে দমন করা হবে।