বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

রামেক হাসপাতাল এলাকায় মোবাইল কোর্ট, ৭ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৮ অপরাহ্ন
রামেক হাসপাতাল এলাকায় মোবাইল কোর্ট, ৭ জনের কারাদণ্ড

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল এলাকায় সরকারি আইন অমান্য করে মানুষের জীবন, স্বাস্থ্য ও নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টির অভিযোগে সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের দণ্ড দেওয়া হয়।


স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫-এর সদর কোম্পানি ও সিপিএসসি কোম্পানির যৌথ অভিযানে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরে দণ্ডপ্রাপ্তদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।


এসআরবি-৫ জানায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহীর তত্ত্বাবধানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।


এ সময় সরকারি আইন অমান্য করে মানুষের জীবন, স্বাস্থ্য ও নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টির অভিযোগে সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।


দণ্ডপ্রাপ্তরা হলেন—সুজন পলান, পিতা মো. সেলিম; মো. সানি, পিতা সূর্য; বাবু দাশ, পিতা লেবু দাশ; আহমদ আলী, পিতা মৃত হাবিবুর রহমান; সীমা, পিতা রমজান আলী; তৌহিদা তানজিম, পিতা ফয়সাল চৌধুরী এবং মোছা. রিনা পারভিন, পিতা নজিরউদ্দিন।


মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়ার পর তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


এসআরবি জানায়, প্রতিষ্ঠার পর থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে বিভিন্ন অপরাধের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে বাহিনীটি। এর ধারাবাহিকতায় অস্ত্র, মাদক, সন্ত্রাস, সংঘবদ্ধ অপরাধ, ছিনতাই, অপহরণসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।