বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

সংবাদ বিজ্ঞপ্তি ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:০১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:০১ অপরাহ্ন
রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর চলতি অর্থবছরের পৌরকরের চেক হস্তান্তর করা হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের নিকট রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পৌরকরের চেক হস্তান্তর করেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডিজিএম আবুল হাসনাত মোঃ নাজমুল কামাল। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নগরভবনে এ চেক হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।


এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এজিএম সৈয়দ খাইরুল ইসলাম, এসপিও মোঃ রেজা তফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী সুইট কুমার উপস্থিত ছিলেন।