বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

আনসার ভিডিপির বরেন্দ্র অঞ্চলে ৫০০ তালবীজ রোপণ

কেশরহাট প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:১৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
কেশরহাট প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:১৪ অপরাহ্ন
আনসার ভিডিপির বরেন্দ্র অঞ্চলে  ৫০০ তালবীজ রোপণ

মোহনপুরে বজ্রপাতের ঝুঁকি কমানো ও পরিবেশের ভারসাম্য রক্ষায় মোহনপুরে  ৫০০ তালবীজসহ অর্জুন, জলপাই, মেহেগনীসহ বিভিন্ন প্রজাতির আনসার ও ভিডিপি সদস্যরা। 


বুধবার (২৩ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার ২ নং ঘাসিগ্রাম ইউনিয়নের তুলসীক্ষেত্র  ব্রীজ সংলগ্ন সড়কের পাশে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।


উপজেলা আনসার ও ভিডিপির সংশ্লিষ্টরা বলেন, দেশে দিন দিন বজ্রপাতে প্রাণহানির ঘটনা বাড়ছে। মানুষের পাশাপাশি প্রতি বছর বজ্রপাতে মারা যাচ্ছে গবাদিপশু ও অন্যান্য প্রাণী। বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, এমন ধারণা থেকেই তালবীজ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।


উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাকিবুল হাসান পিভিএমএস  বলেন, ‘জেলা কমান্ড্যান্ট জহুরুল ইসলাম বিভিএমএস  এর নির্দেশনায় প্রকৃতি ও পরিবেশ রক্ষার পাশাপাশি বজ্রপাতের ঝুঁকি কমাতে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।’


কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক শামিউল বাসির। তালবীজ সংগ্রহে সহযোগিতা করেন  ৩নং রায়ঘাটি  ইউনিয়ন দলনেতা সামশুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন ২ নং ঘাসিগ্রাম ইউনিয়ন ভিডিপি সদস্য মেহেদী হাসান সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের ভাতাভোগী সদস্য সদস্যারা।