নগরীর পদ্মায় প্লাবিত এলাকায় আরডিএ চেয়ারম্যানের খাদ্যসামগ্রী বিতরণ
রাজশাহী নগরীতে পদ্মার পানি প্লাবিত এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। তিনি ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডের প্রায় ৫০০ পরিবারে এই খাদ্যসামগ্রী দেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নিজ উদ্যোগে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসময় ওই ওয়ার্ডের বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
খাদ্যসামগ্রী বিতরণের সময় আরডিএর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বলেন, এই এলাকায় পদ্মার পানি উঠে গিয়েছিল। মানুষজনও ক্ষতিগ্রস্থ হয়েছে। অনেক বাসায় রান্নাও হচ্ছে না। তাই নিজ উদ্যোগে এই মানুষগুলোর পাশে দাঁড়াচ্ছি।
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোন প্রকার বাধাকে তিনি বাধা মনে করতেন না। যতই দুর্গম এলাকা হোক তিনি সেখানে চলে যেতেন। এছাড়াও রাজশাহীর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদের এমন কর্মকাণ্ড দেখে তাদের আদর্শে আদর্শিত হয়ে তিনি এমন কাজে ছোটবেলা থেকেই উদ্বুদ্ধ হয়েছেন।
এসময়ে উপস্থিত ছিলেন মহানগর মৎস্যজীবী দলের সভাপতি জাকের আলী শান্তি, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম, মহানগর যুবদল নেতা শফিকুল ইসলাম শ্যামল, যুবদল নেতা জাহিদুল ইসলাম জাবেদ, রাজশাহী মহানগর জাসাসের সাবেক সহসভাপতি আব্দুস সামাদ, যুগ্মআহ্বায়ক আব্দুল্লাহ রাজা ও বিএনপি নেতা রেজাউল ইসলাম সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।